

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা। তিনি প্রশ্ন তুলেছেন, আবু ত্বহা আদনান কি আসলেই আলেম?
সাম্প্রতিক এক বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, সমাজে অনেকেই বিভিন্ন পরিচয়ে আসেন এবং নিজেদের আলেম দাবি করেন। কিন্তু প্রকৃত আলেম কাকে বলে এবং আলেম হওয়ার জন্য কী ধরনের যোগ্যতা থাকা উচিত-এ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এই প্রসঙ্গে তিনি আবু ত্বহা আদনানকে উদাহরণ হিসেবে তুলে ধরে প্রশ্ন রাখেন।
তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি ব্যক্তিগত মতামত; আবার অনেকে বলছেন, এ ধরনের প্রশ্ন আসলে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।
ধর্মীয় অঙ্গনের বিশেষজ্ঞরা মনে করেন, আলেম পরিচয় দেওয়ার আগে ব্যক্তি কতটা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছেন, কতটা ইসলামি জ্ঞানে পারদর্শী-সেটি বিবেচনায় নেওয়া উচিত।
মুফতি আমির হামজার উত্থাপিত প্রশ্নের উত্তর না দিলেও, এ বিষয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এর ফলে ধর্মীয় বক্তাদের অবস্থান ও পরিচয় সম্পর্কে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে।
আবু ত্বহা আদনান একজন ইসলামী বক্তা ও ইউটিউব ব্যক্তিত্ব। তিনি তাফসির, হাদিস এবং আধুনিক সামাজিক ইস্যু নিয়ে বক্তৃতার জন্য পরিচিত। ২০১৭ সালে ইউটিউবে ধর্মীয় আলোচনা শুরু করেন এবং ২০১৮ সালে 'আলোকিত জ্ঞানী' প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তিনি 'তোহা জিন নূরাইন অনলাইন মাদরাসা' প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে 'তোহা টিভি' পরিচালনা করেন।
মুফতি আমির হামজা তার ওয়াজ মাহফিলে আবু ত্বহা আদনানকে 'আলেম' হিসেবে চিহ্নিত করার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেছেন যে, আবু ত্বহা আদনান বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন, যেমন ২০২৫ সালের অক্টোবর মাসে এক বক্তব্যে তিনি মহরাম ছাড়া নারীদের বাইরে যাওয়ার বিষয়ে মন্তব্য করেন, যা সমালোচনার জন্ম দেয়। এছাড়া, ২০২১ সালে একটি মাহফিলে ৩৬ হাজার টাকা ও হাতঘড়ি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
র্সোস : মুফতি আমির হামজার বক্তব্যের ভিডিও
মন্তব্য করুন