

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারীতে গত শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলনে বললেন, যারা রোজা এবং পূজাকে সমান মনে করে, তারা ঈমান হারিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশে ইসলাম সংরক্ষণের জন্য মওদুদীবাদী মতবাদের ফিৎনা প্রতিহত করা জরুরি।
হেফাজত আমির বলেন, মওদুদীবাদীরা রাসূল (সা.)-এর সাহাবাদের সত্যের মাপকাঠি মেনে চলেন না। সামনের নির্বাচনে দেশ থেকে কুফরি মতবাদের প্রভাব কমাতে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া যাবে না।
সম্মেলনে হাজার হাজার তৌহিদি জনতা উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাকিস্তান থেকে আগত করাচীর জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতী নূরুল হক।
তিনি বলেন, রাসূল (সা.) ছিলেন মানবকল্যাণ ও সঠিক পথের নির্ণায়ক এবং তার আদর্শ মানবজাতির জন্য চিরন্তন দিকনির্দেশনা।
সম্মেলনে হাটহাজারী উপজেলা হেফাজতের সিনিয়র নায়েবে আমির, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির, এবং দেশের বিভিন্ন প্রভাবশালী আলেম উপস্থিত ছিলেন। তারা সবাই ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় এবং সমাজে সত্য ও ন্যায় রক্ষায় হেফাজতের প্রচেষ্টাকে সমর্থন জানান।
মন্তব্য করুন
