শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুরা ইখলাসের বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
সূরা ইখলাস
expand
সূরা ইখলাস

সূরা ইখলাস কুরআনের ১১২তম সূরা। এটি মাত্র চার আয়াতের একটি সংক্ষিপ্ত সূরা হলেও এর গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা এখানে তাঁর একত্ববাদকে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন।

সূরা ইখলাসের আরবি:

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (١) اللَّهُ الصَّمَدُ (٢) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (٣) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (٤)

সূরা ইখলাসের বাংলা উচ্চারণ:

কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।

সূরা ইখলাসের বাংলা অর্থ:

বলুন, তিনিই আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি। আর তাঁর সমকক্ষ কেউ নেই।

সূরা ইখলাসের ফজিলত:

সূরা ইখলাসের ফজিলত অত্যন্ত মহান। হাদিসে এসেছে, এটি তিলাওয়াত করলে কুরআনের এক-তৃতীয়াংশ তিলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যায় (সহিহ মুসলিম)। নিয়মিত এ সূরা পাঠ করলে আল্লাহর ভালোবাসা অর্জন হয় এবং জান্নাত লাভ সহজ হয়। হযরত মুহাম্মদ সা বলেছেন, যিনি আন্তরিকভাবে এ সূরা পাঠ করবেন, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এ সূরাটি আল্লাহর একত্ববাদ ও পবিত্র সত্তাকে তুলে ধরে, যা ঈমানের মৌলিক ভিত্তি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন