

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুসলিম ধর্মাবলম্বীদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। তবে ফরজের পাশাপাশি প্রতিটি ওয়াক্তেই সুন্নত, ওয়াজিব ও নফল নামাজও রয়েছে। নামাজের রাকাত সংখ্যা নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত থাকলেও ন্যূনতম যা আদায় করা দরকার তা নির্দিষ্ট।
পাঁচ ওয়াক্ত নামাজগুলো হচ্ছে- ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা।
ফজরের নামাজে প্রথমে দুই রাকাত সুন্নত এবং পরে দুই রাকাত ফরজ আদায় করা হয়।
জোহরের নামাজে শুরুতে চার রাকাত সুন্নত, তারপর চার রাকাত ফরজ এবং শেষে দুই রাকাত সুন্নত আদায় করা হয়। এতে মোট ১০ রাকাত হয়, তবে অনেক মুসল্লি শেষে আরও দুই রাকাত নফল পড়েন, ফলে জোহরের নামাজ ১২ রাকাত হয়।
আসরের নামাজ চার রাকাত পড়া ফরজ, আর কেউ কেউ ফরজের আগে অতিরিক্ত চার রাকাত সুন্নত নামাজ পড়েন।
মাগরিবের নামাজে প্রথমে তিন রাকাত ফরজ, এরপর দুই রাকাত সুন্নত পড়া হয়। অনেকেই সুন্নতের পর আরও দুই রাকাত নফল নামাজ পড়েন।
এশার নামাজে চার রাকাত ফরজ। এর পরে দুই রাকাত সুন্নত এবং তারপর তিন রাকাত বিতর নামাজ আদায় করা হয়, যা ওয়াজিব। অনেক মুসল্লি ফরজের আগে চার রাকাত সুন্নত এবং বিতরের পর দুই রাকাত নফল নামাজও পড়েন।
প্রতিটি ওয়াক্তের ফরজ নামাজ মুসলমানদের জন্য অপরিহার্য হলেও সুন্নত ও নফল নামাজ আদায় করলে তা অধিক সওয়াব ও কল্যাণ বয়ে আনে।
মন্তব্য করুন
