শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
আয়াতুল কুরসি
expand
আয়াতুল কুরসি

ইসলামের পবিত্র কিতাব আল-কুরআনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এটি মূলত সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। মুসলিম বিশ্বে এই আয়াতকে সর্বাধিক মর্যাদাপূর্ণ ও শক্তিশালী দোয়ারূপে গণ্য করা হয়।

আয়াতুল কুরসি পাঠ করলে মানুষ আল্লাহর বিশেষ হেফাজতের অন্তর্ভুক্ত হন। হাদিসে এসেছে, এই আয়াত ঘুমানোর আগে পাঠ করলে আল্লাহ রাত্রিব্যাপী শয়তানের হাত থেকে পাঠকারীকে রক্ষা করেন।

আয়াতুল কুরসি (আরবি)

اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ

“আল্লাহু লা ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা'খুজুহু সিনাতুওঁ ওয়ালা নাওম। লাহু মা ফিস সামা-ওয়া-তি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ 'ইন্দাহু ইল্লা বিইয্নিহ। ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খলফাহুম। ওয়া লা ইউহীতূনাবিশাইইম মিন 'ইলমিহি ইল্লা বিমা শা-আ। ওয়াসি'আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ। ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম।”

আয়াতুল কুরসির বাংলা অর্থ

“আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও পালনকর্তা। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। কে আছ এমন যে, তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন, যা তাদের সামনে আছে এবং যা তাদের পেছনে আছে। তাঁর জ্ঞান থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, তবে যতটুকু তিনি ইচ্ছা করেন তাই ছাড়া। তাঁর কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। এবং আসমান ও জমিনের হেফাজত তাঁর জন্য কষ্টকর নয়। তিনি মহান, তিনি সর্বোচ্চ।”

নিয়মিত আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে মানুষ মানসিক প্রশান্তি, আত্মিক সুরক্ষা এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন