রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য অফিশিয়াল ভিসা ইস্যু শুরু

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ এএম
কাবা শরিফ
expand
কাবা শরিফ

সৌদি আরব ধর্ম ও হজ মন্ত্রণালয় হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রায় চার মাস আগেই এই কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশের হজযাত্রীদেরও এই নির্দিষ্ট সময়ের মধ্যে (৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ) ভিসার জন্য আবেদন সম্পন্ন করতে হবে। তবে এবার ভিসার আবেদনের জন্য ‘ফিটনেস সনদ’ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে এবার অনেক আগেই ভিসা কার্যক্রম শুরু হচ্ছে। গালফ নিউজের তথ্যমতে।

ইতোমধ্যে আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য মক্কায় আবাসন এবং মিনা-আরাফাতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দের চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় সাড়ে সাত লাখ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনোভাবেই ভিসার আবেদন করা যাবে না। আগামী ২০ মার্চের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে ভিসার জন্য আবেদন করার। ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট আগামী ১৮ এপ্রিল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X