শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব 

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের উটদের জন্য পাসপোর্ট বা অফিসিয়াল কাগজপত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার। তবে এক্ষেত্রে মানব পাসপোর্টধারীদের মতো বিদেশে যাতায়াতের সুযোগ থাকবে না।

মূলত উটদের জন্য নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ডাটাবেস তৈরি এবং প্রাণীখাতের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পাসপোর্টের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সবুজ রঙের পাসপোর্টে দেশের কোস্ট অব আর্মস ও একটি স্বর্ণের উটের ছবি রয়েছে।

পানি ও কৃষি মন্ত্রণালয়ের মতে, উটের পরিচয়পত্র হবে একটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নথি। এতে প্রাণীটির জাত এবং মালিক সম্পর্কে তথ্য থাকবে।

এই নথির একটি মূল বৈশিষ্ট্য হলো একটি বিস্তারিত টিকাদান রেকর্ড, যা প্রতিটি উটের জন্য একটি সঠিক ও নির্ভরযোগ্য মেডিকেল ফাইলের রেকর্ড রাখবে। এই ব্যবস্থার মাধ্যমে সংক্রামক রোগ পর্যবেক্ষণের প্রচেষ্টা আরও সহজতর হবে বলেও জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, প্রতিটি উটের জন্য একটি সঠিক ও নির্ভরযোগ্য মেডিকেল ফাইলের রেকর্ড রাখবে। এই ব্যবস্থার মাধ্যমে সংক্রামক রোগ পর্যবেক্ষণের প্রচেষ্টা আরও সহজতর হবে বলেও জানানো হয়।

গবেষণা অনুযায়ী, সৌদি আরবে প্রায় সাত হাজার বছরের পুরোনো শিলায় খোদাই করা উট ও ঘোড়ার ভাস্কর্যও রয়েছে। যা এই প্রাণীর গৌরাবান্বিত ইতিহাসকে প্রতিফলিত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X