

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা—ভুল বা অন্যায়ের পথ ছেড়ে সঠিক ও সৎপথে ফিরে আসাই তওবা। ইসলামি পরিভাষায় এর অর্থ হলো নিজের কৃতকর্মে অনুতপ্ত হওয়া, তা পরিত্যাগ করা এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প নেওয়া। এর পাশাপাশি নেক আমলের প্রতি মনোযোগী হওয়াও তওবার শর্তের অন্তর্ভুক্ত।
কোরআনে বলা হয়েছে—হে ঈমানদাররা! তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো, সম্ভবত তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। (সূরা তাহরিম: ৮)
নিশ্চয় আল্লাহ তওবাকারী ও পবিত্রতাপ্রেমীদের ভালোবাসেন। (সূরা বাকারা: ২২২) হে আমার বান্দারা! যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই তিনি সব গুনাহ মাফ করেন। (সূরা জুমার: ৫৩)
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—হে মানুষ! তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমি প্রতিদিন একশো বার তওবা করি।” (মুসলিম)সব মানুষই ভুল করে, আর সবার মধ্যে সেরা তারা—যারা ভুলের পর তওবা করে। (তিরমিজি) গুনাহ থেকে ফিরে আসা ব্যক্তি ঠিক সেইরকম, যেমন সে কোনো গুনাহই করেনি।” (ইবনে মাজাহ)
তবে মনে রাখতে হবে—আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু মানুষের হক মাফ করবে কেবল সেই মানুষ। তাই কারও প্রতি অন্যায় হলে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে বা হক আদায় করতে হবে।
ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর অন্যতম গুণ হলো—তিনি ক্ষমাশীল ও দয়ালু। ইস্তিগফার শুধু পাপের পর নয়, বরং ইবাদতের পরও পড়া সুন্নত। যেমন: নামাজ শেষে বা হজের পর ইস্তিগফার পড়তে বলা হয়েছে।
কোরআনে বলা হয়েছে—তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাইবে, তিনি মহাক্ষমাশীল। (সূরা নূহ: ১০)তাহলে তুমি তোমার রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা বর্ণনা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। (সূরা নাসর: ৩) আল্লাহ কখনো তাদের শাস্তি দেবেন না, যখন তারা ইস্তিগফার করে। (সূরা আনফাল: ৩৩)
হাদিসে এসেছে—যে মুমিনদের জন্য ইস্তিগফার করবে, তার জন্য সমপরিমাণ সওয়াব লেখা হবে। (তাবরানি)
দোয়া ও বিশেষ ইস্তিগফার
হাদিসে আছে— আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু, ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও অটল; আমি তাঁর কাছেই ফিরে আসি।
আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিওঁ ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আমার রব আল্লাহর কাছে সব পাপের জন্য ক্ষমা চাই এবং তাঁর দিকে ফিরে আসি।
সায়্যেদুল ইস্তিগফার রাসুল ﷺ বলেছেন, শ্রেষ্ঠ ইস্তিগফার হলো— আল্লাহুম্মা আন্তা রাব্বি, লা ইলাহা ইল্লা আন্তা, খলাক্তানি ওয়া আনা আবদুকা...(বুখারি) তিনি আরও বলেন—যে ব্যক্তি সকালে এ দোয়া পড়বে আর দিনের মধ্যে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে যাবে। আর রাতে পড়ে মৃত্যুবরণ করলে সেও জান্নাতি হবে।
মন্তব্য করুন
