বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বসন্তে চেরি ফুলে রঙিন দক্ষিণ কোরিয়া, মুগ্ধ পর্যটকের ঢল

শেখ সারোয়ার হোসেন, হোয়াসং, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:০১ এএম
চেরি ফুল
expand
চেরি ফুল

দক্ষিণ কোরিয়ায় বসন্তের আগমনের সঙ্গে শুরু হয়েছে চেরি ফুলের মনোমুগ্ধকর উৎসব। রাজধানী সিউলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফুটে উঠেছে সাদা ও গোলাপি রঙের চেরি ফুল, যা প্রকৃতিকে দিয়েছে এক অপরূপ সৌন্দর্য।

বিশেষ করে হ্যান নদীরর তীরজুড়ে গাছগুলো এখন ফুলে ভরে উঠেছে। প্রতিদিনই সেখানে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা একাই—সবাই উপভোগ করছেন বসন্তের এই ক্ষণস্থায়ী সৌন্দর্য।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা বুসান এবং জিনহেতেও চলছে চেরি ব্লসম উৎসব। বিশেষ করে জিনহে এলাকার উৎসবটি প্রতিবছর দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, চেরি ফুলের এই মৌসুমে কোরিয়ায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হোটেল বুকিং, পরিবহন ও স্থানীয় ব্যবসায় এর ইতিবাচক প্রভাব পড়েছে।

তবে এই সৌন্দর্য দীর্ঘস্থায়ী নয়। সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই ঝরে যায় চেরি ফুল। তাই স্বল্প সময়ের মধ্যেই প্রকৃতির এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন মানুষ।

চেরি ফুলের এই উৎসব শুধু প্রাকৃতিক সৌন্দর্যেরই নয়, বরং এটি দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, আনন্দ এবং বসন্তের আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন