মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী

শেখ সারোয়ার হোসেন, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম
মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
expand
মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বক্তারা মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনা, গণতন্ত্র, মানবাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রবাসে জাতীয় দিবস উদযাপন নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার মূল্যবোধ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ঈদ পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্ব ও প্রীতি আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন