মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

দেশের বাজারে টানা তিন দফা কমার পর গত শনিবার (২৮ মার্চ) একদিনে দুই দফা বেড়েছে স্বর্ণের দাম।

এদিন সকাল ১০টার দিকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল ২ হাজার ১৫৭ টাকা।

পরে ওইদিন বিকেল ৪টায় আরেক দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে চার হাজার ৪৩৩ টাকা।

সেই হিসাবে আজ মঙ্গলবার (৩১ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হবে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ মঙ্গলবার (৩১ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

এর আগে শনিবার (২৮ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল দুই লাখ ৩৭ হাজার ১২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন