মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেবার মান যাচাইয়ে ধানমণ্ডি ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের আকস্মিক সফর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১১:২৮ পিএম
ধানমণ্ডি ভূমি অফিস পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
expand
ধানমণ্ডি ভূমি অফিস পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ধানমণ্ডি ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন।

সোমবার (৩০ মার্চ) তিনি পরিদর্শনকালে তিনি ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

এসময় সেবার মান ও কোনো ধরণের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এরপর তিনি কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র তদারকি করেন।

এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ভূমি সেবা জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার জন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।

সবশেষে তিনি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন এবং হেল্প-ডেস্কের মাধ্যমে সেবাগ্রহীতারা সঠিক তথ্য ও সহযোগিতা পাচ্ছেন কি না তা যাচাই করেন। জনস্বার্থে এ ধরণের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন