

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগের চেয়েও বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো হবে বলে আশা প্রকাশ করে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ন বলেছেন—ভারতের অনেকেই প্রশ্ন করে থাকেন যে, ভারত-বাংলাদেশ সম্পর্ক আগের মতো হবে কিনা? আমি তাদের পাল্টা প্রশ্ন করে বলি, আগের মতো কেন! পারস্পরিক আস্থা ও সম্মান বজায় রেখে সে সম্পর্ক আগের চেয়ে ভালো হতে পারে না কেন?
ওল্ড দিঘা সি বিচে তিনদিন ব্যাপী (২৮-৩০ মার্চ) ৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারিক চয়ন বলেন, আর্ট-কালচার তথা যে কোনো সৃষ্টিশীল বিষয়কে কোয়ানটিটি নয় কোয়ালিটি দিয়ে বিচার করতে হয়। বাংলাদেশ ও ভারতের জনগণের সাথে জনগণের সম্পর্ক স্থাপনে দুই দেশের নীতিনির্ধারকরাই যে সাংস্কৃতিক মেলবন্ধনের গুরুত্ব তুলে ধরছেন সেটিও তিনি স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও প্রতিযোগী ও অতিথিরা অংশ নেন। আয়োজক সংগঠন বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট এন্ড কালচারের সম্পাদক বিষ্ণু মাইতি, প্রফেসর জয়দ্বীপ ভট্টাচার্য (গভমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট, আগরতলা), সিদ্ধার্থ শংকর দে (অতিথি শিল্পী), অনুপম মন্ডল (অতিথি শিল্পী), সুকুমার মান্না, সুব্রত মান্না (অতিথি শিল্পী), অরুন জানা (অতিথি শিল্পী), অশোক ব্যাবত্যা (সাবেক যুগ্ম সচিব, পশ্চিমবঙ্গ সরকার), ড: পার্থ সারথি দাস (এডভাইজার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, কলকাতা) অনির্বাণ সামন্ত (বিশিষ্ট সমাজসেবী), স্বরূপ মাইতি (শিক্ষক ও সমাজসেবী), চন্দন কর্মকার (হেড ক্লার্ক, দীঘা শংকরপুর ডেভেলপমেন্ট অথরিটি), কল্পনা খান মন্ডল (সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী) প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন