

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ অধিবেশনে এক ব্যতিক্রমী ও হাস্যকর ঘটনা ঘটেছে। অধিবেশন চলাকালীন কুমিল্লা থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর কথা শুনে হাসলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩০ মার্চ) অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ বলে অভিহিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার সাড়ে ২৭ বছর বয়স, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম সংসদে আসেন ১৯৯১ সালে, আর আমার জন্ম ১৯৯৮ সালে। তাই সম্বোধনের ক্ষেত্রে ভুল হয়ে থাকলে আমি এপোলজি করছি। এছাড়া ভুল সম্পর্কে আমাদেরকে জানালে কিংবা নোটিশ করলে আমরা সেগুলো সংশোধন করতে রাজি।’
এই বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিতে ফেটে পড়েন। পরে তিনি মন্তব্য করেন, ‘কম বয়সে সংসদে আসা সত্যিই একটি সৌভাগ্যের বিষয়।’
এর আগে হাসনাত আবদুল্লাহ পুলিশ বাহিনীর জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘যখন পুলিশকে কোনো তদন্ত বা সরকারি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তখন তাদের জন্য পর্যাপ্ত বাজেট দেওয়া হয় না। ফলে তাদেরকে কোনোরকম সাহায্যের জন্য ব্যবসায়ী বা অন্য কারোর কাছে হাত পাততে হয়।’
তিনি আরও বলেন, ‘বরাদ্দ বৃদ্ধি করা হলে পুলিশ কোনো দুর্নীতিতে জড়াতে হবে না এবং তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। এতে পুলিশের স্বচ্ছতা বজায় থাকবে এবং কাজের মানও উন্নত হবে।’
মন্তব্য করুন
