

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির বর্তমান সরকার প্রবাসী ও অভিবাসীদের জন্য সমুদ্রপথ আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। ২০১৭ সালের 'ইতালি-লিবিয়া মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং' (MoU) আজ থেকে পরবর্তী ৩ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হয়েছে।
চুক্তি ও ১০টি জাহাজের মূল উদ্দেশ্য হলো সাগরপথ নিয়ন্ত্রণে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাওয়া অবৈধ নৌকা ও অভিবাসীদের মাঝপথেই আটকানো।১০টি নতুন টহল জাহাজ উচ্চগতিসম্পন্ন ও আধুনিক রাডার সিস্টেম যুক্ত।অনেক দূর থেকে ছোট নৌকা শনাক্ত করতে সক্ষম।
ফেরত পাঠানোর প্রক্রিয়ায় লিবীয় কোস্ট গার্ড কোনো নৌকা ধরলে সেটিকে সরাসরি লিবিয়ার ডিটেনশন সেন্টারে ফেরত পাঠানো হবে, ইতালিতে না আনা পর্যন্ত। চুক্তি নবায়ন প্রতি ৩ বছর পর পর করা হয়, আজকের কার্যক্রম ২০২৯ পর্যন্ত কার্যকর হবে
মানবাধিকার সংস্থার উদ্বেগ
Amnesty International ও Human Rights Watch মনে করছে, লিবিয়ায় ফেরত পাঠানো অভিবাসীরা অমানবিক পরিস্থিতির শিকার হয়।তবে মেলোনি সরকার বলেছে, সমুদ্রপথে মৃত্যু ও পাচারকারীদের ব্যবসা বন্ধ করার জন্য এটি একমাত্র কার্যকর উপায়। যারা এখনো দালালের খপ্পরে পড়ে সাগরপথে আসার চেষ্টা করছেন, তারা সাবধান! নতুন ১০টি জাহাজ মোতায়েনের পর ধরা পড়ার ঝুঁকি ৯০% এর বেশি। বৈধ উপায় ছাড়া কোনো অবৈধ যাত্রা জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক।
মন্তব্য করুন
