শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় পরিত্যক্ত ভবন থেকে জবি ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম
জুবায়েদ রহমান
expand
জুবায়েদ রহমান

পুরান ঢাকার একটি পরিত্যক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রদল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম জুবায়েদ রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, “স্থানটি তার টিউশনির বাসা ছিল।

সেখানে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন