

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইন গেটের পাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্র বিতরণ করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
তিনি রাকসু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হওয়ার বিষয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাকসু নির্বাচনের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমানউল্লাহ আমান জানান, “শিবিরের সাবেক বিশ্ববিদ্যালয় নেতারা এবং কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করিয়েছেন।
তারা নিয়ম ও নীতিমালা উপেক্ষা করে লিফলেট বিতরণ করছে এবং সাংবাদিকদের প্রবেশেও বাধা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা ছাত্রসংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম যাতে শীর্ষ নেতাদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। কিন্তু আজ দেড় ঘণ্টা অপেক্ষার পরও আমরা স্বাভাবিকভাবে ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি।”
আমানউল্লাহ বলেন, “এখানে এসে নিজেকে যেন বিদেশি মনে হচ্ছে। অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। আমরা এই ক্যাম্পাসের ছাত্র ছিলাম এবং বিভিন্ন কাজ করেছি, তাই চিনি কে ছাত্র এবং কে অছাত্র।
বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিয়ে এবং অন্যান্য কৌশলের মাধ্যমে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করানো হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনের চোখে পড়লেও তারা কিছু করছে না। স্পষ্টভাবে বলা যায়, প্রশাসনের আচরণ পক্ষপাতদুষ্ট।”
মন্তব্য করুন
