

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তাদের সংগঠন যে এলাকায় দায়িত্ব পালন করছে, সেখানে প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াত জোট যদি সব ইসলামী দলকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারে তাহলে ভালো ফল করবে।
গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, “আগে আমাদের সর্বোচ্চ ৫০টি আসন ছিল, এখন অন্তত ১৬০টি আসনের সুযোগ তৈরি হয়েছে। এটি আগে আমরা কল্পনাও করতে পারিনি।” অনুষ্ঠানের স্লোগান ছিল ‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান সীমিত ছিল, কিন্তু আল্লাহতায়ালা ডাকসুতে সুযোগ দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রসংগঠন হলেও আমরা অনেক কিছু অর্জন করেছি।
এটি ধরে রাখতে হবে এবং অহংবোধ থেকে বিরত থাকতে হবে। ফেসবুকে অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থাকতে হবে। যারা আমাদের দিকে সমর্থন দেখাচ্ছে না, তারা আবেগের বশবর্তী হয়ে ভুল কাজ করতে পারে।
তবে আমাদের প্রতিউত্তর দেওয়ার প্রয়োজন নেই; কারণ গালি কোনো সমাধান নয়।”
মন্তব্য করুন
