

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে জেলা ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার সাংগঠনিক ও প্রাথমিক সদস্যপদ বাতিলের ঘোষণা করা হয়।
এনামুল হক বড়াইগ্রাম পৌরসভার গোয়ালিয়াপা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সম্প্রতি মৌখাড়া বাজারে বড়াল নদীর ধারে বসে মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, “ছাত্রদলে মাদক সেবনের কোনো স্থান নেই। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।”
মন্তব্য করুন
