শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিকদের ত্যাগকে অস্বীকার

শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বাগছাস: জেআরজেএ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০২ এএম
expand
শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বাগছাস: জেআরজেএ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান তার বক্তব্যে বলেছেন, 'জুলাইয়ে যখন আমরা লড়াই করেছি তখন কোনো মিডিয়া আমাদের পক্ষে ছিল না'!

তিনি ঢালাওভাবে এই বক্তব্য দিয়ে গণ-অভ্যুত্থানে শহিদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে গণ-অভ্যুত্থানের সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস' অ্যালায়েন্স-জেআরজেএ।

জুলাই গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি শহিদ হয়েছে সাংবাদিকদের মধ্যে। গণ-অভ্যুত্থানের পর গঠিত হওয়া বাগছাসের কোনো নেতার গণ-অভ্যুত্থান রক্ত ঝরেনি।

শতশত সাংবাদিকদের রক্ত ঝরেছে চব্বিশের গণ-অভ্যুত্থানে। অবিলম্বে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান এবং বাগছাস দুঃখ প্রকাশ না করে ও প্রকাশ্যে ক্ষমা না চাইলে বাগছাসের সকল কার্যক্রম বয়কট করবেন সাংবাদিকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন