বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকসহ ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজসহ ৪ সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত পৃথক ৫টি বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে মো. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক এবং মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকারিয়া আশরাফ আশফি। এ ছাড়া মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম জহির, আর সদস্য সচিব হয়েছেন ইফতেখার আহমেদ শিহাব। এ ছাড়া খোন্দকার সিফাত-উল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. মহসিন আলী ও মো. আরাফাত রহমান যুগ্ম আহ্বায়ক হয়েছেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কমিটিতে রানভীন খানকে আহ্বায়ক এবং মাহাথির মুহাম্মদকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আবদুল্লাহ আল কাফি। আর যুগ্ম আহ্বায়ক রয়েছেন জাহিদ হাসান, সাদীদ আহনাফ, তানজিম ওয়াসেত, মো. মাসুম, নাদিম আঞ্জুম খান ও মো. নাঈম হোসেন।

আলভী ওমায়ের মাহমুদকে সভাপতি ও আহনাফ ইফতেখার ইরামকে সাধারণ সম্পাদক করে ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি অমিত পাল ও সহ-সভাপতি হয়েছেন মো. আব্দুল মোকাদ্দেম ফাইদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল হক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজিজুল হাকিম জিওন।

ঢাকা ডেন্টাল ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান সিফাত, সহ দপ্তর সম্পাদক পদে মো. ইসতিয়াক আহমেদ, প্রচার সম্পাদক পদে আব্দুল কাদের রুমি, সহ প্রচার সম্পাদক পদে মাজিদুল আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে আজরা মাহমুদা হিলারী, সাংস্কৃতিক সম্পাদক পদে মুঈদ চৌধুরী রাফি, স্বাস্থ্য সম্পাদক পদে রাফসান রেজা বাপ্পি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রকিবুল হাসান রুমি, ক্রীড়া সম্পাদক পদে রিপন মিয়া জায়গা পেয়েছেন। এ ছাড়া এতে সদস্য হিসেবে রয়েছেন এমামুল আহসান রাফিম ও সামিনুর রহমান।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ১৮ জুলাই গোলাম মোর্শেদ সজীবকে সভাপতি এবং সাইফুল ইসলাম বাদশাকে সাধারণ সম্পাদক করে ঢাকা মেডিকেল কলেজ, তাওহীদুল ইসলাম সৈকতকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মাজহারুল ইসলাম জাহিদকে সভাপতি ও মো. নকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ঢাকা ডেন্টাল কলেজের কমিটি গঠন করা হয়। পরে ২০২০ সালের ২৪ জুলাই মেহেদি হাসান সাকিবকে আহ্বায়ক ও সাদ বিন নেওয়াজকে সদস্যসচিব করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank