বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সদস্য রায়হান ইসলাম। ছবি : সংগৃহীত
expand
নিষিদ্ধ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সদস্য রায়হান ইসলাম। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সদস্য রায়হান ইসলাম ওরফে রাতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড় থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত রায়হান ইসলামের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় নির্দিষ্ট মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড় থেকে রায়হান ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে।

গণ–অভ্যুত্থানের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের দমাতে তার নেতৃত্বে হামলা হয়েছিল। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিষ্কার করে।

এছাড়াও, আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথক অভিযানে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে শাহ আলীবাগ এলাকা থেকে জহির হাওলাদার এবং মিরপুরের লাভ রোডে অভিযান চালিয়ে ইবনে আল সেলিম নামক দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank