

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর এর ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের রেজাল্টটা এমন, পরীক্ষা দেওয়ার আগেই ফলাফল জানা!’
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, ‘ভোট যদি শুধু আনুষ্ঠানিকতা হয়, তাহলে নির্বাচন নয়, এটা তো ফলাফল ঘোষণার মহড়া!’
পোস্টে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘জনগণের ভোটের আগে যদি রেজাল্ট ঠিক হয়ে যায়, তাহলে গণতন্ত্র থাকে কোথায়?’
নাসিরুদ্দিন পাটোয়ারীর এই মন্তব্য এমন সময় এলো, যখন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করে দলটি। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে মন্ত্রিত্ব ও দলীয় মহাসচিবের পদ থেকে পদত্যাগও করেছেন তিনি।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে মন্ত্রিত্ব ও দলের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।
বিএনপি ও সরকারের সূত্র বলছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় তাঁর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

