বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি: এমপি হানজালা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম
সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি: সংগৃহীত
expand
সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে হানজালা লেখেন, ‘সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমার প্রিয় শিবচরবাসীও একই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন।

শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।

প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমাদের টিম যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির খোঁজখবর নিচ্ছে। এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন জায়গাতেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। সরকারও এই ঘাটতি পূরণ করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে।

মানুষের কষ্ট আমাদেরও কষ্ট দেয়। ঘরে শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ বিদ্যুৎ না থাকলে সবার জীবনই কঠিন হয়ে পড়ে। আমরা চাই দ্রুত এই সংকটের সমাধান হোক এবং মানুষ স্বস্তি ফিরে পাক।

ইনশাআল্লাহ, সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিবচরবাসীর পাশে আছি, পাশে থাকব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন