

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সামনে যে নির্বাচন আসছে এটি হলো ‘লাউ কদুর ইলেকশন’। লাউ হলো বিএনপি আর কদু হলো জামায়াত। চারদলীয় জোটে লাউ কদু একসাথেই ছিলো।
মঙ্গলবার (২৮ অক্টোবর ) রাজধানীতে ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, জুলাই আন্দোলনেও ছিলো। আপনারা যে লাউ কদুর ইলেকশন করতে যাচ্ছেন তার আগে অনেক কিছু প্রসেস আছে। আমরা বাংলাদেশে কোনো লাউ বিএনপি আর কদু জামায়াত- এ দুটির কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না।
তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এখন এসে একটা ভং ধরেছে যে আমরা বিরোধী, আর তোমরা সরকারে। একটি দলের এক পা ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল পাকিস্তানে।
মন্তব্য করুন
