

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় শ্রমিক শক্তি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক ও শ্রমিক নেতা ঋআজ মোর্শেদকে সদস্যসচিব করে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় শ্রমিক শক্তি স্বতন্ত্র নামে আত্মপ্রকাশ করে। এনসিপির শ্রমিক উইংয়ের উদ্যোগে বাংলাদেশের শ্রমিক-জনতার ঐক্য, মর্যাদা, সংগ্রাম ও মুক্তির লক্ষ্যকে সামনে রেখে সংগঠিত হয়েছে জাতীয় শ্রমিক শক্তি।
মন্তব্য করুন
