

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভা চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সময় সভায় উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের জেলা পরিষদ চত্বরে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির সভা চলাকালে হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মিলনায়তনের বাইরে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সারজিস আলম ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে তাকে জেলা পরিষদ ভবনের ভেতরে রাখা হয়।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
