

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় ছাত্রশিবির আয়োজিত পূর্বঘোষিত দারসুল কুরআন প্রোগ্রামে বিএনপি, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসীদের যৌথ হামলার নিন্দা জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
রবিবার (১৯ অক্টোবর) তার ফেসবুকে প্রতিবাদ পোস্ট করেন।
হান্নান মাসউদ লেখেন, ‘গতকাল কবিরহাটে আর আজ সদরের নেওয়াজপুরে। নোয়াখালীর রাজনৈতিক সম্প্রীতিতে এ কোন কালোছায়া! যারা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল না, তারা হাসিনার পরিণতির অপেক্ষা করুক। ধর্মীয় স্থাপনাসমূহ যেমন রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখা উচিত, তেমনি কারো কোন অধিকার নেই এমন কর্মসূচি হলে সেখানে হামলে পড়ার। প্রশাসন রয়েছে, সরকার রয়েছে। গুন্ডামী আর রাজনীতি একই সাথে চলতে পারে না। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে আপনাদের নেতাকর্মীদের এমন সন্ত্রাসী হামলা করা থেকে নিবৃত করুন, পাশাপাশি জাময়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনাদের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখুন। এটা লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রেও বড় বাধা।’
মন্তব্য করুন
