শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের প্রতীক শাপলা ছাড়া বিকল্প নেই : হাসনাত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম
4397
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত ও আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেছেন, ইসি স্বচ্ছভাবে নয়, বরং স্বেচ্ছাচারীভাবে কাজ করছে।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আসলে আগারগাঁও থেকে নেওয়া হয় না, তাদের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে। কমিশন স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

শাপলা প্রতীক নিয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতীক শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। ইসি এখন পর্যন্ত শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো আইনগত যুক্তি দেখাতে পারেনি। তাই আমরা শাপলাকেই আমাদের একমাত্র প্রতীক হিসেবে দাবি করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন