শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর-১ আসন থেকে লড়বেন উপদেষ্টা মাহফুজ আলম!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন তার ভাই মাহবুব আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় রামগঞ্জের ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব আলম সভায় বলেন, “আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি, যার ফলে উপজেলা অবকাঠামোগতভাবে ভেঙে পড়েছে।

মানুষের বাকস্বাধীনতাকে এমনভাবে হরণ করা হয়েছিল যে তারা নিজেদের দাবি প্রকাশ করতে পারেনি। ৫ আগস্টের পটপরিবর্তনের ফলে মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে, এবং তারা এখন তাদের দুঃখ-দুর্দশা আমাদের সঙ্গে শেয়ার করছে।”

তিনি আরও বলেন, “রামগঞ্জ তথা ৪নং ইছাপুর ইউনিয়নের গর্ব, যে এই মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি। তার মাধ্যমে আমরা রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের কাজ করে যাচ্ছি।

আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। যদি মাহফুজ আলম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন, তিনি এই আসনের প্রার্থী হতে পারেন।”

মাহবুব আলম বলেন, “৫ আগস্টের পর এই দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আর চলতে দেওয়া হবে না। ক্ষমতাসীনরা যেন বিরোধীদের ওপর নির্যাতন চালাতে না পারে—এটি নিশ্চিত করতে হবে।”

এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ সভার সভাপতিত্ব করেন এবং যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটু সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি, নাইম সালেহীন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন