শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন নাহিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম
সালাহউদ্দিন আহমেদ, নাহিদ ইসলাম
expand
সালাহউদ্দিন আহমেদ, নাহিদ ইসলাম

জুলাই সনদ’ স্বাক্ষরের দিন বিক্ষোভে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব গতকাল আহত হওয়া জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী বলেছেন। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “সম্ভবত তিনি ভুল তথ্য পেয়েছেন। কারণ, তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না— তাই হয়তো জানেন না, কারা রাজপথে লড়াই করেছে, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছে।”

গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধারা’। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে সংঘর্ষের ঘটনা ঘটে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়।

এর আগে আজ সকালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, “জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলার চেষ্টা করেছে। আমরা মনে করি, এটি ফ্যাসিস্ট সরকারের বাহিনীর কাজ। সত্যিকারের জুলাই যোদ্ধাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।”

এই বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, “যখন আতিকুল গাজী— যার হাত কেটে গেছে, বা শহীদ মীর মুগ্ধের পরিবারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তখন সেটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ ধরনের মন্তব্য আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের প্রতি অবমাননাকর।”

তিনি আহ্বান জানান, “সালাহউদ্দিন আহমেদ যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করেন, আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের কাছে ক্ষমা চান এবং তাঁদের কাছ থেকে জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জানেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন