

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে।
শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন নেবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ইসির সিদ্ধান্তে কোনো আইনি ভিত্তি নেই। ইসি চাইলেই শাপলা তালিকাভুক্ত করতে পারে।
এদিকে এবারও নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেয়ার সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
উল্লেখ্য, শাপলা প্রতীক পাওয়ার দাবিতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে দলটি নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে এবং লিখিত চিঠিও দিয়েছে। দলটির নেতারা বিভিন্ন সময় বলেছেন, প্রয়োজনে শাপলা প্রতীক পেতে তারা রাজপথেও আন্দোলনে নামবেন। পাশাপাশি এই প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করতে পারেন তারা।
মন্তব্য করুন
