মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলে এনসিপির জুলাই পদযাত্রার সূচি পরিবর্তন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)। শনিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্থানে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে। তবে পরদিন মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

এদিকে শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের দু’টি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে উত্তরাঞ্চলে রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার বিকেল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা যথানিয়মে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইরান সফর শেষে দেশে ফিরে রোববার থেকে উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রায় যুক্ত হচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank