শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগেই দলটি ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে প্রতীক নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বিষয়টি এখন দুই পক্ষের অবস্থানগত টানাপোড়েনে রূপ নিয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরু থেকেই তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’। কিন্তু নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেটে ওই প্রতীকটি অন্তর্ভুক্ত না থাকায় দলটির আবেদন গৃহীত হয়নি। ইসির পক্ষ থেকে এনসিপিকে জানানো হয়েছে, গেজেটভুক্ত ৫০টি প্রতীকের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।

তবে এনসিপি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, শাপলা প্রতীক না পেলে কমিশনের তালিকাভুক্ত অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবে না।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ইসি যদি শাপলা প্রতীক না দেয় তাহলে এই কমিশনের কোনো কার্যক্রমে আমাদের আস্থা থাকবে না।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য নতুন প্রতীক তালিকার গেজেটে যেহেতু শাপলা নেই, সে কারণে এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ অনেকটাই কমে গেছে।

গত সপ্তাহে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক বরাদ্দ রেখে গেজেটে প্রকাশ করে। সেখানে শাপলা প্রতীক এই গেজেট তালিকায় রাখা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন