

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে দলটি ইসির কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে এনসিপি জানায়, তারা বিদ্যমান প্রতীক তালিকার কোনো প্রতীক ব্যবহার করতে চায় না। বরং দলটি তাদের পছন্দের ‘শাপলা’ প্রতীক তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছে। এ জন্য নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবিও জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়, ‘শাপলা’ প্রতীক বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, যা সহজে চেনা ও গ্রহণযোগ্য। তাই এটি রাজনৈতিক প্রতীক হিসেবে অনুমোদনের আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।
ইতোমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধন পেলেও ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেয় ইসি। এক সপ্তাহের মধ্যে পছন্দের প্রতীক বেছে নিতে বলা হয়।
এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইসির চিঠিতে যে প্রতীক দিয়েছে তা না করে দিয়েছি। আমাদের প্রতীক হবে শাপলা। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে বাছাই করা হবে।’
ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরা হয়েছে।
মন্তব্য করুন
