শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম
সারজিস
expand
সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে এমন মনোভাব দেখা যায় যে নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব থেকে সরে গেলে হবে।

তিনি বলেন, এত মানুষের রক্তের বিনিময়ে যে দায়িত্ব রাখা আছে, তা পালন করতে গিয়ে যদি কেউ ভয়ে সরে যায়, তাদেরকে এই দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই। যারা এমন ধারণা পোষণ করেন, তাদের নিরাপদ পলায়ন নেই- বাংলাদেশের মানুষ তাদের যেখানেই খুঁজে পাবে, ধরে আনবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) নওগাঁ জেলা শাখার সমন্বয় সভার পরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি আরো উল্লেখ করেন, দলের শাপলা চিহ্ন নিয়ে আইনগত কোনো বাধা নেই; তবুও নির্বাচন কমিশন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আচরণ না করে ‘অপছন্দসই’ সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সারজিস বলেন, নির্বাচন কমিশনকে নির্বিঘ্নে, স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং আস্থা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটভিত্তিতে অংশগ্রহণ করবে কিনা-এ বিষয়ে দলের নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া সাংগঠনিক মজবুতির লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সারজিস আলম বলেন, দেশের স্বার্থে ভালো মানুষরা একসঙ্গে মানুষ একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে। তবে আওয়ামী লীগের কোনো রূপ-যদি তা অভ্যুত্থান পরবর্তী ভার্সন হয়-এ ধরনের বদলে বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না এবং এনসিপি তা মানবে না।

সমন্বয় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন সভাপতিত্ব করেন। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন