শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে: সারজিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
সারজিস
expand
সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও নির্বাচন মুখোমুখি হবে না জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে । যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেয়ার মতো শক্ত মেরুদন্ড দেখাতে পারে না তারা কোন সুষ্ঠু নির্বাচনও দিতে সক্ষম হবে না।

তিনি বলেন, শাপলা প্রতিক বরাদ্ধ দিতে না পারলে এই কমিশন জনগনের উপর থেকে সম্পূর্ন আস্থা হারাবে। আইনগত যেহেতু কোন বাধা নেই তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতিক নিয়েই অংশ নিবে। অন্য কোন অপশন নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন আইনগত কোন বাধা না থাকলে দেশের যেকোন দলের চাহিদা অনুযায়ী প্রতিক বরাদ্ধ দেয়া উচিত। কোন প্রতিক আগে থেকে তালিকায় না থাকলে তা যুক্ত করতে হবে কিন্তু মানুষের হাসির খোরাগ জোগায় এমন প্রতিক তালিকায় রাখা যাবে না। নির্বাচন কমিশনকে এনসিপির চাহিদা অনুযায়ী শাপলা প্রতিকই বরাদ্ধ দিতে হবে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের আরপি কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নাটোর জেলা কমিটি আয়োজিত সমন্বযয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সারজিস আলম বলেন, তিন পার্বত্য জেলা বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভ্রৌমত্বের অংশ। দেশের সার্বভ্রৌমত্বের সাথে বিন্দু পরিমান আপোষ করার কোন সুযোগ নেই। দেশের ভিতর বসে থেকে হোক আর বাহিরের দেশে বসে থেকে হোক আমাদের পাহাড়ী এলাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে সেনাবাহিনী ও বাংলাদেশের সরকার দেশের সকল মানুষের সহযোগীতা পাবে। তিনি বলেন, ভারত পুশ ইন করার চেষ্টা করছে। শুধুমাত্র টিআরপি পাওয়ার জন্য ভারতের মিডিয়া নামক কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারনা চালিয়ে নিজেদের দেউলিয়াত্বের প্রমান দিয়ে যাচ্ছে। সরকার এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই মিথ্যা প্রপাগান্ডা রুখে দিতে হবে। আগামী নভেম্বর মাসের মধ্যে এনসিপি দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে আহবায়ক কমিটি করতে সক্ষম হবে বলেও তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন