

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকেই শত কোটি টাকা ব্যয় করে শুধু ব্যবসার স্বার্থে এমপি হতে চান। কিন্তু জনগণের সেবা কিংবা এলাকার উন্নয়ন তাদের মূল লক্ষ্য নয়।
শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের ব্যবসা করার প্রয়োজন নেই। আমাদের মূল লক্ষ্য এলাকার উন্নয়ন। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলেই ভোট চাইতে হয় না।”
তিনি আরও বলেন, নির্বাচনকে যারা ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করে, তাদের চিহ্নিত করতে হবে। এ ধরনের প্রার্থীদের ভোট দিলে জনগণ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হবে। তাই সচেতন হয়ে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
গত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে হাসনাত অভিযোগ করেন, দেবিদ্বার এই সময়ে অনেক পিছিয়ে পড়েছে। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা করুণ। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের প্রত্যাশা পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জনগণের মধ্যে বিভেদ থাকলেই রাজনৈতিক দলগুলো সুযোগ নেয়। তাই এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
গণসংযোগ কর্মসূচিতে দেবিদ্বার উপজেলা এনসিপি এবং যুবশক্তির স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
মন্তব্য করুন
