

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অভিশংসনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল ফিতর-এর নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাষ্ট্রপতি এখানে এসেছেন। মুসল্লিরা প্রতিবাদ করেছেন। আমরা সরকারকে দ্রুত জানাব যে, নয়ছয় না করে রাষ্ট্রপতির (চুপ্পু) অভিশংসন জরুরি। তাকে বাদ দিতেই হবে। সরকারের কোনো অপশন নেই। যদি বাদ না দেওয়া হয়, তাহলে আমাদের আন্দোলনে যেতে হবে।’
এনসিপির এই নেতা বলেন, ৫ আগস্ট বিএনপিও ক্যান্টনমেন্টে গিয়েছে। বিপ্লবী সরকার হলে কেন তারা সেখানে গেলেন? বিএনপি ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই ওই সময় ‘বিপ্লবী সরকার’ গঠন হয়নি বলে দাবি করেন তিনি।
ঢাকা-৮ আসনের ভোটারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা তাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং নতুন অঙ্গীকার নিয়ে তিনি জাতীয় ঈদগাহে এসেছেন।
তিনি বলেন, অনেক শহীদ সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে আজ নামাজ আদায় করার সুযোগ থাকলে ভালো হতো। দেশে শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।
আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কয়েক দিন ধৈর্য ধারণ করছি। সবকিছু সচল হলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো।’
মন্তব্য করুন
