শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:৪২ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই দোয়া করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি আছেন এবং তাঁর অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, যেন তিনি মির্জা আব্বাসকে সুস্থতা এবং নেক হায়াত দান করেন। যাতে তিনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারেন এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন।

এ সময় তিনি আরও বলেন, আল্লাহর কাছে দোয়া করবো, যেন তিনি খুনি হাসিনাকে, যার ফাঁসির রায় হয়েছে, তাকে ভারত থেকে বাংলাদেশে এনে সেই রায় বাস্তবায়নের তৌফিক দান করেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ ওসমান হাদিসহ যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং আহতদের সুস্থতা দান করুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন