

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পূর্বে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসিলা হাউজিং সিটি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন—সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বসিলার সেফ হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে একটি মৃত শিশুর জন্মকে কেন্দ্র করে সন্ধ্যায় ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে একদল ব্যক্তি মালিকের কাছে চাঁদা দাবি করে।
তারা হাসপাতালের সামনে মব তৈরি করে মালিকপক্ষকে হুমকি দিতে থাকে। বিষয়টি টের পেয়ে হাসপাতাল মালিক সেনাবাহিনীর সহায়তা চান। সেনাবাহিনী ঘটনাস্থলে এসে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করে।
উল্লেখ্য, গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। পরদিন এনসিপি নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।
মন্তব্য করুন
