সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি, তাদের মাধ্যমে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে।’ আজ রবিবার রাজধানীতে একটি সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি এই বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে সহযোগিতা করেছেন, তা জাতি মনে রাখবে।’ আপনি (ড. ইউনূস) যখন লন্ডনে গিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম, আপনি সেখানে সিজদা দিয়ে এসেছেন। এর ফলস্বরূপ আমরা দেখলাম এই নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে কারচুপি করা হলো।’

এনসিপির এ নেতা বলেন, ‘সারা দেশে আমাদের বোনদের ওপর হামলা হচ্ছে, এর জন্য আপনি (ড. ইউনূস) দায়ী থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় আপনি (ড. ইউনূস) ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের ওপর জঘন্য হামলা করেছেন।

আমরা যখন ওসমান হাদি হত্যার বিচার চেয়েছি তখন বলা হয়েছে, নির্বাচন বানচালের পাঁয়তারা। বাংলার জমিনে ওসমান হাদি হত্যার বিচার হতে হবে। যদি ওসমান হাদি হত্যার বিচার করা হতো তাহলে আমাদের বোন আজ গণধর্ষণের শিকার হতো না। বিএনপির নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, তার সাহস তারা পেত না। সুত্র: কালেরকণ্ঠ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X