রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের মাঠে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

তিনি বলেন, অনেক প্রার্থীরা উঠান বৈঠকে ভোটারদের হুমকিও দিচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে। যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি ক্ষমতায় আসলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র। বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা করা হলে, সেটি রাজপথে মোকাবিলা করা হবে।

সংবাদ সম্মেলনে শুরুতেই বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ইশতেহার উপকমিটির সেক্রেটারি ইসতিয়াক আকিব প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X