শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের যুগপৎ আন্দোলনে এনসিপি নেই: নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
নাহিদ ইসলাম
expand
নাহিদ ইসলাম

জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঘোষিত যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অবস্থান তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, “এই মুহূর্তে এনসিপি কোনো জোটে যাচ্ছেনা। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা একসাথে চাই।

সে লক্ষ্যে যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠন করে আবারও মাঠে নামবে এনসিপি।”

তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় গিয়ে “উঠান বৈঠক” কর্মসূচি চালানো হচ্ছে এবং ২৪ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

স্থানীয় নেতারা জানিয়েছেন, আওয়ামী দোসররা এখনো সক্রিয়। তাই তাদের আইনগত জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাচ্ছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন