

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের আসন্ন নির্বাচনে জোট গঠনের পরিকল্পনা করছে, যেখানে জোটের নেতৃত্ব তাদের হাতেই থাকবে। তবে শর্ত একটাই—এই জোটে থাকা দলগুলো বাংলাদেশপন্থি হতে হবে।
দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এই মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন হবে। পাশাপাশি, দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক সম্প্রসারণ এবং নির্বাচনি প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন এখনো তৃণমূল পর্যায়ে পূর্ণভাবে পৌঁছায়নি। যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “ছাত্র সংগঠন অনেক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারেনি। তবে এর মানে দল পিছিয়ে পড়েছে বা জাতীয় রাজনীতিতে প্রভাব কমবে—এটা ঠিক নয়।”
যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “রাজনীতির ক্ষেত্রে আমাদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট। ছাত্র সংগঠন যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু দলগতভাবে আমরা পিছিয়ে নেই।”
দলটি স্পষ্ট করেছে যে তারা জামায়াত বা অন্য ইসলামি দলগুলোর সঙ্গে জোট করবে না। বরং একটি নতুন নির্বাচনি জোট গঠনের ভাবনা চলছে, যেখানে নেতৃত্ব থাকবে এনসিপির হাতে।
সারোয়ার তুষার বলেন, “আমরা এই মাসের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করব। আমাদের বিশ্বাস, একদিন বাংলাদেশে নেতৃত্ব দেবার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের নেতৃত্বে জোট গঠন হবে।”
জাবেদ রাসিন যোগ করেন, “বাংলাদেশপন্থি এবং মধ্যমপন্থি দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতা সম্ভব। জোটের নেতৃত্ব অবশ্যই এনসিপির হবে।”
এনসিপি’র নেতারা মনে করেন, বড় দুই দল—বিএনপি এবং আওয়ামী লীগ—কেও তাদের মূল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা ঠিক নয়। তবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি হবে না, তাই দলগুলো দ্রুত নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা করলে তাদের পথ সহজ হবে।
মন্তব্য করুন
