শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করেই জামায়াত রাজনীতি করছে’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসান মাহবুব জুবায়ের
expand
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসান মাহবুব জুবায়ের

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধই আমাদের সবার অর্জন। স্বাধীন দেশকেই স্বীকার করেই সব রাজনৈতিক দল রাজনীতি করছে, আমরাও সেই ধারায় আছি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা দেশের আইন ও সংবিধানের আলোকে রাজনীতি করছি। মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হবে। অতীত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।”

এ সময় আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জামায়াতের দাবি, নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এবং তা জুলাই সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না; সাংবিধানিক দলিল হিসেবে আইনি স্বীকৃতি দিতে হবে। প্রয়োজনে গণভোটের মাধ্যমেও তা আরও শক্তিশালী করা যেতে পারে।

আযাদ বলেন, “যদি জুলাই সনদ আইনি ভিত্তি পায়, তবে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। এটিই আমাদের স্বপ্নের বাংলাদেশ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন