শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শিবলীর পরিবারের পাশে ডাকসু-শিবির নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম
মরহুম শিবলীর জন্য দোয়া করছেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ
expand
মরহুম শিবলীর জন্য দোয়া করছেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করা সাংবাদিক তারিকুল শিবলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের নেতারা।

এ সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডাকসুর জিএস এস এম ফরহাদ লেখেন, “তারিকুল শিবলী ভাই ডাকসু নির্বাচনের দিন দায়িত্ব পালন করতে গিয়ে ইন্তেকাল করেন।

তিনি দুই সন্তান রেখে গেছেন। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।”

তিনি জানান, ছোট্ট আয়াত তার বাবার মৃত্যুর প্রসঙ্গে বলেন, “আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন, তিনি এখন সুন্দর জায়গায় আছেন। যেহেতু বাবা আর ফিরবেন না, তাই আমি মা আর ছোট বোনকে দেখাশোনা করবো।”

শিবিরের নেতারা জানান, প্রাথমিকভাবে পরিবারের শিশুদের খরচের জন্য দুই লাখ টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনে তারা পাশে থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন