

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম এর উত্তর গেইট থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে এ বিক্ষোভ মিছিল শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরদপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, জাকসু নির্বাচনের শুরু থেকেই নানা ধরনের অনিয়ম, দেরি এবং প্রশাসনিক ব্যর্থতা দেখা গেছে। ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব এবং স্বচ্ছতার ঘাটতির কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এসব অনিয়মের প্রতিবাদ জানাতেই এ শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন