শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও জাপার ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির নেতাকর্মীরা
expand
পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির নেতাকর্মীরা

পিরোজপুরের না‌জিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন অন্তত ৩০ জন নেতাকর্মী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তারা জামায়াতের সহযোগী সদস্যপদ গ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একই অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন মাওলানা আবু দাউদ। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।

এ ছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোস্লেহ্ উদ্দিন, উপজেলা যুববিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মো. আবু হানিফসহ অনেকে উপস্থিত ছিলেন।

নতুনভাবে জামায়াতে যোগ দেওয়া ইসরাফিল হাওলাদার বলেন, “আমি চাই ইসলামি আদর্শ প্রতিষ্ঠিত হোক। বিএনপি সেই আদর্শে পরিচালিত নয়। তাই জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। সারাজীবন ইসলামকে ধারণ করেই বাঁচতে চাই।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন