শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে শিবিরের জয়: জামায়াত আমিরের প্রতিক্রিয়া 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শেষ হয়েছে গতকাল (৯ সেপ্টেম্বর)। শীর্ষ তিন পদে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।

ভিপি হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান। সম্পাদকীয় ১২টি পদের মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন একই প্যানেলের প্রার্থীরা, বাকি তিনটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নবনির্বাচিতদের অভিনন্দন জানান। বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিতরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমগ্র ছাত্রসমাজের প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, “৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।”

জামায়াতের আমির আরও বলেন, “জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।”

বিবৃতিতে চ্যানেল এসের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন তিনি এবং তার রূহের মাগফিরাত কামনা করেন, পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন